ব্রেকিং নিউজ
ইউটিউব থেকে আয় করতে লাগবে দ্বিগুণ যোগ্যতা! ২০২৭ থেকে কার্যকর নতুন ৩ শর্ত দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ ছাত্রলীগের ১৬ নেতাকর্মী আটক বাড়ির গেটের সামনে ওত পেতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র কালিয়াকৈরে একই কোম্পানির দুই বাসে আগুন, সন্ধ্যার ঘটনায় মালিক আটক নতুন ই-পাসপোর্ট করতে চান? আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জানুন একনজরে শেখ হাসিনার পাসপোর্ট এনআইডি আবেদনের খবর নিয়ে তোলপাড়, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
×

জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২/১১/২০২৬, ১১:১১:১৬ PM

দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ-ছাত্রলীগের ১৬ নেতাকর্মী আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলের আগেই পুলিশের অভিযান, একটি মাইক্রোবাস জব্দ কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। পুলিশের অভিযানের খবর পেয়ে অপর একটি মাইক্রোবাস পালিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিলের আগেই পুলিশের অভিযান, একটি মাইক্রোবাস জব্দ কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। পুলিশের অভিযানের খবর পেয়ে অপর একটি মাইক্রোবাস পালিয়ে যায়।



বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ভেকিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন—সুমন (৩৪), মো. শাহিন হাসান শুভ (২৬), সাইদুর রহমান (৪৫), বাদল মিয়া (৪১), ইমরান (২৬), ইয়াসিন (১৮), মারুফ (২০), ইয়াসিন (২০), মো. মাহাবুব সরকার (২২), মহিবুল্লাহ (১৯), ইমন (১৯), মো. হাসান (২১), মো. সারমিন শাহ (৩২), শামীম (২২), ছোটন (২১) ও মামুনুর রহমান (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সবাই কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের বিশেষ টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছে। বৃহস্পতিবার সকালে দুটি মাইক্রোবাসে করে ওই নেতাকর্মীরা এসে পুটিয়া এলাকায় ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ ১৬ জনকে আটক করে। এ সময় অপর মাইক্রোবাসটি পালিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, মহাসড়কে নাশকতা প্রতিরোধে পুলিশের টহল চলাকালে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ঘটনায় ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের শেষে বিকেলে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।